দূরন্ত পথিক
শ হি দু ল ই স লা ম টু টু ল
দূরন্ত পথিক, থমকে দাড়ালে কেন ?
ভাই হারা বোনের আর্তচিৎকার..
তুমি কি দেখনি স্বাধীনতার জন্য শত শত বীরের আত্ব ত্যাগ ?
মুক্তিযোদ্ধা বাবার তীলে তীলে নিঃশেষ হয়ে যাওয়া,
তুমি কি দেখনি
অসহায় শিশুর কান্না ক্ষুধার্থের হাহাকার রোল-
কোন ধর্ষিতা অভাগীর লাশ...
তুমি কি দেখনি ঘুনে ধরা সমাজের অসম অবনতি,
হার কাপানো নিশীথে শিতার্ত বৃদ্ধার কাপুনি,
অথবা দেখনি সেই মাকে ?
যিনি প্রচন্ড শীতের কাক ডাকা ভোরে -
রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়-
সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেবার জন্য !!
দূরন্ত পথিক, থমকে দাড়ালে কেন ?
তুমি কি দেখনি ! মানবিক মুল্যবোধহীন একদল সমাজপতিকে ?
ভাল মানুষীর মুখোশে--
সমাজের রন্দ্রে, রন্দ্রে বেড়ে ওঠা বিষাক্ত ফোড়ার মত !
তুমি কি দেখনি রক্ত পিপাসুদের তীব্র গতিবিধি ?
অভাবী গৃহ পরিচারিকার শেষটুকু হারানোর লজ্জ্বা !!
এ সবই তুমি দেখেছ, দূরন্ত পথিক....
তুমি দেখেছ বন্ধুর বুকে বিশ্বাসঘাতক বন্ধুর লক্ষস্হির,
বিরস বদনে প্রেয়সীর চলে যাওয়া…
দেখেছ মুক্ত আকাশ, সুনির্মল বাতাস- কিশোরীর স্লীলতাহানি,
তুমি দেখেছ প্রচন্ড ঝড়ের কবলে পাল তোলা নৌকা,
তুমি দেখেছ জলোচ্ছাস, টাইফুন, ঝড়, হেরিকেন-
মিছিল, মিটিং, পোষ্টার, বিদ্রোহ..
প্রিয়জনের বিশ্বাসঘাতকতা ।
তুমি দেখেছ জীবনের গান নিয়ে আসা মিছিলের প্রত্যাশায়
তিন রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা যুবকের হতাশায় বাড়ী ফেরা,
দেখেছ ধর্মের নামে প্রহসন
ফতোয়াবাজের তান্ডবে সমাজ বিতারিত সখিনার করুন পরিনতি ।
দূরন্ত পথিক, থমকে দাড়ালে কেন ?
জীর্ন্ সমাজের অনিয়ম বিদ্ধংষী যোদ্ধার বেশে
এগিয়ে যাও হে দূরন্ত পথিক,
মুক্ত কর… মুক্ত কর এ সমাজ,
মুক্ত কর আপন মাতৃভুমি,
সদা জাগ্রত এগিয়ে চল সত্যের পথে হে দূরন্ত পথিক-----
দূরন্ত পথিক……. থমকে দাড়ালে কেন ?
0 Comments