তাদেরই অংশ
শ হি দু ল ই স লা ম টু টু ল
ভাল যাহা কিছু সেটুকু চিনে-
খারাপ যাহা নাহি নেব মেনে
সুর্য্য হয়ে উদিব আমরা দুরিবো অন্ধকার
বীর বাঙ্গালীর প্রজন্ম মোরা রুধীবে সাধ্য কার ?
ধাপে ধাপে আজি আগামীর পথে
সত্য ও সুন্দরের সাথে
ফেলিয়াছি ধাপ আনিব প্রভাত-গরিবো করিয়া ধ্বংষ.
আমরা তাদেরই অংশ...
ওগো বন্ধু-- ওহে সহযোদ্ধা সাথী
এসো আজ হাতে হাত রাখি,
দ্বীপ্ত শপথ বলে দেবে পথ-
হিংসা ভুলে রয়ে সবে সৎ-
মাতৃকা কর ধন্য-
এদেশ তোমারই জন্য ।
মোরা দূরন্ত নির্ভয়,
মোরা সর্বনাশের প্রাসাদ ভেদিয়া-
ছিনিয়ে আনিবো জয় ।
চেতনা মোদের সুস্থ সমাজ হৃদয়ে মুক্তিযুদ্ধ,
এসো ভাই সবে- হাতে হাত রেখে
দেশটারে করি শুদ্ধ ।
দাবী অাজিকে শত্রু যারা
করিতে তাদের ধ্বংষ
আগামীর পথে- চলি ধাপে ধাপে
আমরা তাদেরই অংশ.....
0 Comments