গান


 তুমি জানলে না এ বুকের তীব্র যাতনা,

বিরস বদনে চলে গেলে,
অমার পৃথিবী করে তছনছ,
বিরহের ব্যথা বয়ে চলেছি মনে।

তোমার ছোঁয়া, তোমার স্মৃতি,
সব আজ হারিয়ে গেছে,
তোমার সেই মিষ্টি হাসি,
স্বপ্নে এসে ভেঙে দেয় মোর ঘুম।

 তুমি গেলে, সব রঙ হলো মলিন,
প্রাণের মাঝে যেন নেমে এলো সন্ধ্যা।
তোমার পথ চেয়ে আজও বসে আছি,
ফিরে আসবে কি কখনো ভালোবাসার আলো নিয়ে?

 তোমার ছোঁয়া, তোমার স্মৃতি,
সব আজ হারিয়ে গেছে,
তোমার সেই মিষ্টি হাসি,
স্বপ্নে এসে ভেঙে দেয় মোর ঘুম।

তুমি জানলে না এ বুকের তীব্র যাতনা,
বিরস বদনে চলে গেলে,
অমার পৃথিবী করে তছনছ,
বিরহের ব্যথা বয়ে চলেছি মনে।

Post a Comment

0 Comments