গান


 তুমি জানলে না এ বুকের তীব্র যাতনা,

বিরহের আগুনে পুড়ছে আমার প্রাণ।
বিরস বদনে চলে গেলে তুমি,
অমার পৃথিবী করেছ তছনছ তামাম।


তোমার স্মৃতি আজও আঁকড়ে ধরে আছি,
মন যেন হারিয়ে যায় অতীতের ছোঁয়ায়।
কোথায় যে পাবো তোমার সেই চেনা মুখ,
বিরহের বেদনাই হলো একমাত্র আশ্রয়।


তোমার ছোঁয়া মুছে গেছে আমার জীবন থেকে,
তোমার কণ্ঠস্বর আজ শুধু স্মৃতির ক্ষণ।
কেন এমন করে গেলে,
প্রশ্নগুলো ঘুরে ফেরে এই একাকী মন।


তোমার ছায়া যেন প্রতিদিন আমায় তাড়া করে,
তোমার হাহাকার শুনি আমার নিঃশব্দ রাতে।
বিরহের সুরে বেজে ওঠে হৃদয়ের গান,
তোমার বিচ্ছেদে আজ জীবন হলো অবসান।


তুমি জানলে না, এ হৃদয়ের আর্তনাদ,
বিরহের অন্ধকারে হারিয়ে গেছে পথ।
তুমি চলে গেলে, আমায় ছেড়ে,
অমার পৃথিবী হলো সেই থেকে শুধুই ব্যথার বালুচর।


বিরহের যাতনা বয়ে বেড়াই বুকে,
তোমার স্মৃতি আজও রয়েছে হৃদয়ের মধ্যেখানে।
তুমি ফিরে আসবে কি কখনো আর,
ঠিক জানিনা, হয়তো বিরহের গান হয়ে থাকবে শুধু আমার অন্তরে।

Post a Comment

0 Comments