গান
অধরা, তোমার ছোঁয়া আজো মনে জাগে,
স্বপ্নগুলো রঙিন ছিল, এখন শুধুই ফাঁকে।
তোমার কথা বলতে গিয়ে থেমে যাই বারবার,
ভালোবাসি, কিন্তু বলার নেই কোনো অধিকার।
ফিরে এসো, কোনো এক ভোরে,
আমি এখনো বসে আছি—তোমার অপেক্ষায়!
ফিরে এসো, সেই চেনা পথে,
হাতটা ধরো, সূর্য উঠবে আমাদের ঘরেই।
তোর অভাবে জীবনটা আজ শুন্য এক শহর,
তোর ছোঁয়া ছাড়া সব কিছুই লাগে কেমন ঠান্ডা গহ্বর।
আমি চাই না কিছুই আর, শুধু ফিরে আয়,
সেই পুরনো তুই হয়ে, আমার হাতটা ধর একবার।
ফিরে এসো, কোনো এক ভোরে,
আমি এখনো বসে আছি—তোমার অপেক্ষায়!
ফিরে এসো, সেই চেনা পথে,
হাতটা ধরো, সূর্য উঠবে আমাদের ঘরেই।
যেমন মা হারা শিশু তার মাকে ফিরে পেলে,
যেমন অনাহারী এক প্লেট ভাতের স্বাদ পেলে,
যেমন কান্নার পরে হাসে সদ্যজাত শিশু,
তেমনি আমি হাসব, যদি তুমি ফিরে আসো!
তুমি ফিরে এসো, অধরা,
আমি যুগ যুগ ধরে থাকব অপেক্ষায়,
তোমার সাথে সূর্যোদয় দেখার আশায়...
0 Comments