গান


 অন্যায়ের কালো থাবায় জরাজীর্ন এ দেশ,

চেয়ে দেখো সবখানে লুকিয়ে আছে বেশ।

যদি খুজে দেখো তবে পাবে খুজে…


অন্যায় লুকিয়ে আছে

মৃদু হাসির গোপন কুটিরে

রক্তের খোলামেলা হাসপাতালে

ন্যায়ের রক্তাক্ত ফাটা মাথায়

বিদ্রোহের সুন্দর ললাটের ফুটোয়


অন্যায় লুকিয়ে আছে

রাতের অন্ধকারাচ্ছন্ন বিভীষিকায়

কোমলমতি কিশোরীর নির্যাতিত অঙ্গে

অপরীক্ষিত ভালোবাসার মুখোশে

ইচ্ছের বিরুদ্ধে মন নিয়ে টানা হেঁচড়ায়


অন্যায় লুকিয়ে আছে

অসভ্যতার লিকলিকে জিহ্বার আগায়

রূপসীর দেহের উপর বর্ষিত কুনজরে

দুর্নীতির প্রকাশ্য ফাঁদে

শিক্ষার মেরুদণ্ডে বাঁধা কঠিন রজ্জুতে


অন্যায় লুকিয়ে আছে

টাকশালের ধনাঢ্য অহংকারে

ক্ষমতার বাহুবল্লবীতে

মাংসল পেশীর শিরোনামে

বেহিসেবি খরচের আয় বহির্ভূত

মোড়কে জড়ানো মোটা খাতায়

আঙুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নে


অন্যায় লুকিয়ে আছে

রক্তচক্ষুর মণিকোঠায়

অন্যায় লুকিয়ে আছে সবার অলক্ষ্যে

দিগন্ত জোড়া বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস

নামের চিৎকারের আড়ালে বেঈমানের রক্তে,,,,


Post a Comment

0 Comments