বিজয় দিবসের গান
বাংলার মাটি ডাকে আজি,
উঠো সবাই জেগে,
বিজয় এর এই দিনটাতে,
গাই এক সুরে মিলে।
লাল-সবুজের পতাকা হাতে,
দাঁড়াই বুক ফুলিয়ে,
বাংলা মায়ের বিজয়গাথা,
গাই বিশ্ব মাঝারে।
জয় বাংলা মা,
তোমার আলোয় ভরা দিগন্ত।
তোমার ত্যাগে লিখি আমরা,
বিজয় এর ইতিহাস অমলিন চিরন্তন
বাংলা জুড়ে ছড়ায় গৌরব,
বিজয় গানের ঢেউ।
যারা দিলো প্রাণের নিবেদন,
স্বাধীনতার তরে,
তাদের ত্যাগের ঋণ মোরা,
রাখি হৃদয় ঘরে।
রক্তমাখা পথ বেয়ে যাদের,
এসেছে এই সকাল,
তাদের স্মরণে উজ্জ্বল হোক,
বাংলা দেশের কাল।
বিজয় তুমি অমর গাঁথা,
তোমার ছোয়ায় হাসি,
তোমার আলোয় উদ্ভাসিত,
প্রতিটি প্রাণের বাসি।
আজকের দিন ঐক্যের দিন,
সকল দ্বন্দ্ব ভুলে,
বিজয় এর গান গাইবো মোরা,
মাতৃভূমির কূলে।
সব বাধা পেরিয়ে চলবো,
এই প্রতিজ্ঞা করি,
বাংলার মাটি হবে রাঙা,
সবুজে ভরে ভরি।
জয় বাংলা, জয় বিজয়,
এই শপথ থাক চিরকাল,
স্বাধীন দেশের স্বপ্ন মোদের,
হোক পূর্ণ নিত্যকাল।
স্বাধীনতার বিজয় মধুর,
বাংলা গায় সুরে,
বিজয় এর দিন চিরন্তন,
রবে অন্তরে পুরে।
....জয় বাংলা, জয় স্বাধীনতা।
0 Comments