গান
এ কোন সিন্ডিকেটের দেশ অমাদের !
দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া,
মানুষের কান্না শোনা যায় না!
পথে বসে অভুক্ত শিশু,
এ কেমন সমাজের মানা?
এ কোন সিন্ডিকেটের দেশ অমাদের !
আমরা কেনো নীরব থাকি,
চুপ করে দেখি এই অন্যায়?
উঠে দাঁড়াও, হাতে হাত ধরো,
জাগাও বাঁচার পরিচয়।
চাল, ডাল, তেল আর নুন সহ,
সবাই আজ কেনো এত দামি?
চাষির ঘরে নেই আলো,
পথে বিক্রি প্রাণের ঘামই।
আমরা কেনো চুপ করে থাকি,
এই দুঃখের কাহিনি শুনে?
হোক প্রতিবাদ, হোক একসুর,
নব দিনের ডাক তুলে।
সিন্ডিকেট, সিন্ডিকেট, এ কেমন সিন্ডিকেট ?
মানবতা বোধ তাদের কেন নেই ?
আমাদের হাতে শূন্য থালা,
তাদের থালা কানায় কানায়।
এসো সবাই, সুর তোলো প্রাণে,
আমাদের অধিকার চাই।
দ্রব্য মূল্যের এই অসুরকে,
আমরা হার মানাতে চাই।
জেগে ওঠো, হাত বাড়াও,
এ লড়াই আমাদের সবার।
এক সুরে গান গাইবো সবাই,
বদলে দাও ইতিহাসের ধার।
0 Comments