এ পথের শেষ কোথায় কেউ জানে না,

চলার মাঝেই ব্যথার গল্প বুনা।
হারানোর স্মৃতি পিছু ডাকে আবার,
চোখের কোণে লুকিয়ে থাকে নোনা জলধারা।


চাওয়া-পাওয়ার মাঝে কী গভীর ফাঁকা,
জীবনের গান যেন বেদনার সুরে বাঁধা।
রোদ উঠে বটে, তবু মেঘলা মন,
আলোর মাঝে খুঁজে পাই অন্ধকার চিহ্ন।


সপ্নগুলো ভাঙে, তবু জোড়া লাগে না,
মনের ভেতর প্রশ্ন, কিসে সুখ পাবে না।
পথে পথে ভেঙেছি, উঠতে চাই রোজ,
তবু যেন গন্তব্য আজও অনেক দূর।


কে বলে জীবন সোজা এক নদীর ধারা,
এ নদীতে ঢেউয়ের তালে ভাঙে শত আশা।
তুমি পাশে থেকেও, তবু কেমন দূর,
ভালোবাসা যেন কেবলই এক ঝড়।


জীবন মানে যুদ্ধ, কষ্টের গান,
তবু থামি না, খুঁজে যাই নতুন ভোরের সন্ধান।
ব্যথার পথ ধরে একা চলি রোজ,
জীবনের মানে হয়তো খুঁজে পাব একদিন তো!


ব্যথার পথ চলি, তবু আশা থাকে,
মনের আকাশে একদিন আলো ফোটবে।

Post a Comment

0 Comments